শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কংগ্রেসের পতনে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভূমিকার ইঙ্গিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

২০১৪ সালের লোকসভা নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের মোসাদ সক্রিয় প্রভাব রেখেছিল—এমন গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেসের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাবেক সদস্য কুমার কেতকর। সংবিধান দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, কংগ্রেসের অস্বাভাবিক ভরাডুবির পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার ‘সক্রিয় ভূমিকা’ ছিল।

তিনি দাবি করেন, ২০০৪ ও ২০০৯ সালে ধারাবাহিকভাবে ১৪৫ এবং ২০৬ আসন পাওয়া কংগ্রেসের ২০১৪ সালে অন্তত ২৫০ আসন পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ৪৪ আসনে নেমে যাওয়া স্বাভাবিক রাজনৈতিক ওঠানামার ফল নয় বলে মন্তব্য করেন তিনি।

কেতকর বলেন, ভোটের আগেই ‘খেলা শুরু হয়েছিল’। সিআইএ ও মোসাদ ভারতের রাজনৈতিক পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করে কংগ্রেসকে ক্ষমতায় ফেরার সুযোগ না দিতে সক্রিয় ভূমিকা নেয়। কারণ, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে ভারতীয় নীতিতে তাদের প্রভাব কমে যেত।

মনমোহন সিংকে ঘিরে তৎকালীন অসন্তোষের কথা তিনি স্বীকার করলেও বলেন, জনপ্রিয়তা কমে যাওয়ায় ২০৬ থেকে ৪৪ আসনে নেমে আসার ব্যাখ্যা হয় না। তার মতে, কংগ্রেসের পরাজয় ছিল ‘স্বাভাবিক জনরায়ের প্রতিফলন নয়’।

এ অভিযোগে বিজেপি বা নির্বাচন কমিশন এখনো কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, কেতকরের বক্তব্য রাজনৈতিক বিতর্ক আরও বাড়াতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডেএনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

তারেক রহমানের ওপর বর্বরোচিত নির্যাতনের রোমহর্ষক তথ্য

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা দেশ জয় করবে: উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম

শরিক নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির