বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘বাধা সত্ত্বেও নির্বাচন হবেই: আমান উল্লাহ আমান’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পথে নানা বাধা সৃষ্টির চেষ্টা হলেও তা সফল হবে না—যে করেই হোক নির্বাচন অনুষ্ঠিত হবেই।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আমান।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও দাবি করেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা চেষ্টা এবং বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

এসময় ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে ছাত্রদল দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-ইসরায়েল সংঘাতে আফগান শরণার্থীদের ভয়াবহ সংকট

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদি হামলার ঘটনায় কঠোর নিন্দা তারেক রহমানের

দোষারোপের রাজনীতিতে পেট ভরে না: যশোরে তারেক রহমান

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ থেকে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু

হাজতখানা থেকে আসামি পালানোয় ছয় পুলিশ প্রত্যাহার

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া