বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

Spread the love

মিশরের পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

বুধবার সকালে দক্ষিণ সিনাই প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী দাহাব ও নুয়েইবা শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।

মিশরীয় ও জর্ডানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে জর্ডানের নাগরিকও রয়েছেন। তবে নিহতদের সবার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধার ও হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে প্রায় ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দাহাব ও নুয়েইবা মিশরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। লোহিত সাগরের উপকূলীয় এই অঞ্চলে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণ করেন। ফলে ওই এলাকার সড়কে পর্যটকবাহী যানবাহনের চলাচলও উল্লেখযোগ্য।

মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বেপরোয়া গাড়ি চালানো এবং সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে দুটি লরির সংঘর্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হন। এর মধ্যেই নতুন করে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত