বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বদলি করা হলো ৬ ডিআইজিকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৭:৪১ পূর্বাহ্ণ

Spread the love

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলির আদেশ জারি করা হয়।

তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

 রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে টিডিএসের কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত