রবিবার , ১৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ

Spread the love

নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে অনার্স পর্যন্ত সকল পড়ালেখা সম্পূর্ণ বিনামূল্যে করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিনামূল্যে করেছিলেন, আর সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের এগিয়ে নিতে অনার্স স্তর পর্যন্ত সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে নারীদের অর্থনৈতিক মুক্তি ও শিক্ষার্থীদের সহায়তায় বেশ কিছু বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী জানান, ভালো ফল করা নারী শিক্ষার্থীদের বিশেষ উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ দরিদ্র শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের সাথে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, পরিবারের প্রধান নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি অনুযায়ী কিশোরগঞ্জ থেকেই চার কোটি পরিবারের মাঝে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে তিনি জনগণকে দেশীয় সম্পদের সুফল কাজে লাগানোর পরামর্শ দেন।

সর্বশেষ - অপরাধ