মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিডিআর বিদ্রোহ মামলায় আরও ৩৫ জনের মুক্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

Spread the love

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়া ৩৫ জন সাবেক বিডিআর সদস্যকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ধাপে ধাপে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ১ জন, পার্ট-১ থেকে ২ জন এবং পার্ট-২ থেকে ৩২ জন রয়েছেন। গত বৃহস্পতিবার আদালত মোট ৫৩ জনের জামিন মঞ্জুর করেন। আজ দুপুরে তাদের জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে মুক্তি কার্যকর হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট সব নথি যাচাইয়ের পর সন্ধ্যায় ৩৫ জনকে আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে বের করে দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করা হবে: ড. আসিফ নজরুল

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন

ইসিতে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিতে বললেন সচিব

রাজনৈতিক অতীত বাধা নয়, এনসিপিতে যোগের সুযোগ—নাহিদ

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে সংঘাত, আটক ৯ শতাধিক

হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ