রবিবার , ৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও ভারত-এর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়েছে, যা বজায় রাখতে পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার ভিত্তি আরও মজবুত করা প্রয়োজন।

শনিবার রাজধানীর উত্তরা-য় গ্যালারি কায়া-তে শিল্পী রনজিৎ দাস-এর একক শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সীমান্ত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে দুই দেশের যৌথ উদ্যোগ ইতোমধ্যেই সুফল দিতে শুরু করেছে। নিয়মিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে তিনি জানান, এই যাত্রায় ভারত পাশে থাকতে আগ্রহী। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আবুল খায়ের লিটু প্রদর্শনীর উদ্বোধন করেন। গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী শিল্পী রনজিৎ দাসের কাজকে স্বতন্ত্র ধারা হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ

হাসিনার ‘গ্রিন সিগন্যালেই’ বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মচারী চাকরি ফিরে পাচ্ছেন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে সরকার: প্রধানমন্ত্রী

উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হলমার্ক এমডি তানভীর মাহমুদের মৃত্যু

রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

২০০ কোটি টাকার চেক কেলেঙ্কারিতে সাবেক এনআইসিআরএইচ পরিচালক