বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আলুর ন্যূনতম দাম ২২ টাকা, ৫০ হাজার টন কিনবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ

Spread the love

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাজারে আলুর বিক্রয়মূল্য উৎপাদন ব্যয়ের তুলনায় কম হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। কৃষকের স্বার্থ রক্ষায় প্রধান উপদেষ্টার নির্দেশে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে বাণিজ্য, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিটির সুপারিশ অনুযায়ী সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—হিমাগারে সংরক্ষিত আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ, সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু কেনা ও সংরক্ষণ এবং আগামী মৌসুমে আলুচাষিদের প্রণোদনা প্রদান।

সরকার আশা করছে, এসব পদক্ষেপে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং বাজারে আলুর দামে স্থিতিশীলতা আসবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব সংসদ গড়ার প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমদের

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর

ভিয়েতনামের হা লং বে-তে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু

জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, ‘আংকেল, রোজা রাখছেন?’

ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে

প্রধানমন্ত্রীর ভাষণ সংক্রান্ত খবর ‘ভিত্তিহীন’: প্রেস উইংয়ের স্পষ্টীকরণ

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

ভারত-চীন আকাশপথে নতুন সূচনা

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী