সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ই-পারিবারিক আদালত ভোগান্তি কমাবে: আইন উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে আর মামলাকারীদের আগের মতো ঘুরতে হবে না—সময়, খরচ ও ভোগান্তি সবই কমে যাবে। বিচারব্যবস্থাসহ সবক্ষেত্রে ডিজিটালাইজেশনের দিকে এগোনোর এখনই উপযুক্ত সময় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে ২১টি সংস্কার করা হয়েছে এবং এগুলো যেন ভবিষ্যৎ সরকারও ধরে রাখে সেই আহ্বান জানান। বিনা খরচে লিগ্যাল এইডের মাধ্যমে পারিবারিক মামলার বিচার নিশ্চিত করা হচ্ছে এবং এখন ২০টি জেলায় এই সুবিধা চালু থাকলেও দ্রুতই তা ৬৪ জেলায় বিস্তৃত হবে।

আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে মামলার জট কমপক্ষে ৫০ শতাংশ হ্রাস পাবে। সংস্কারে সময় লাগে উল্লেখ করে তিনি বলেন, সিঙ্গাপুরের রূপান্তরেও লি কুয়ান ইউয়ের ১০ বছর লেগেছিল; তাই সংস্কার বাস্তবায়নে ধৈর্য ও বাস্তবতা বিবেচনা জরুরি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপসাংবাদিকতা ও এআই-এর অপব্যবহার রোধে ডিসিদের কঠোর প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক শুরু

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

সম্পর্কের ‘টানাপোড়েন’ কাটাতে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন: বাণিজ্যমন্ত্রী

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১৪

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিলম্বের আশঙ্কা নেই