বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুকে পলক মুচ্ছল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল এবার মানবসেবায় নতুন ইতিহাস গড়েছেন। ৩ হাজার ৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে তিনি নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসলিমকা বুক অফ রেকর্ডসে

ছোটবেলা থেকেই সমাজসেবায় নিবেদিত প্রাণ এই গায়িকা অসহায় শিশুদের সহায়তায় কনসার্ট আয়োজন করে তহবিল সংগ্রহ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এখন পর্যন্ত অসংখ্য শিশুর জীবন রক্ষা পেয়েছে।

মাত্র সাত বছর বয়সে ট্রেনে দুঃস্থ শিশুদের দেখে মানবসেবার অনুপ্রেরণা পান পলক। এরপর থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, গানের আয়ে সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়াবেন। তাঁর এই পথচলা শুরু হয় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহের মধ্য দিয়ে।

একজন স্কুল পড়ুয়া শিশুর হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা জোগাড় করেই শুরু হয় তাঁর হৃদয়স্পর্শী এই উদ্যোগ। আজ তিনি শুধু বলিউডের সফল শিল্পী নন, বরং মানবতার এক উজ্জ্বল প্রতীক।

পলক মুচ্ছলের এই অবদান প্রমাণ করেছে—সঙ্গীত শুধু বিনোদন নয়, জীবন বদলানোর এক শক্তিশালী মাধ্যমও হতে পারে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রধান উপদেষ্টা ইউনূস

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি: ইরানের সঙ্গে সমঝোতায় ফিরছে বিশ্ব

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৮ গ্রেপ্তার

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে, যুদ্ধ ফের শুরুর আশঙ্কা

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির

উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট