শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিষেকেই একের পর এক রেকর্ড গড়ছেন ব্রিটজকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণ আফ্রিকার নতুন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে ওয়ানডে অভিষেকের পর থেকেই যেন রেকর্ড ভাঙার মেশিন হয়ে উঠেছেন। এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেই প্রতিটি ম্যাচে নতুন কীর্তি গড়েছেন ২৬ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্রিটজকে খেলেন ৮৮ রানের ইনিংস। এর মাধ্যমে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রান করার নজির গড়লেন তিনি। এর আগে ভারতের নভজ্যোৎ সিং সিধু প্রথম চার ইনিংসে ফিফটির রেকর্ড গড়লেও সেটা ম্যাচ সংখ্যায় চার ছিল না। ব্রিটজকে কিন্তু প্রথম চার ম্যাচেই ফিফটি তুলে নিলেন।

তাঁর যাত্রা শুরু হয় ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে অভিষেকেই খেলেন ১৫০ রানের দুর্দান্ত ইনিংস। এটি ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড, যা ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের (১৪৮ রান, ১৯৭৮) কীর্তি।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান, যা তাঁকে প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ ২৩৩ রান করা ব্যাটসম্যান বানায়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেন ৫৭ রান, আর আজ ৮৮ রান করে চার ইনিংসে সর্বোচ্চ ৩৭৮ রানের মালিক হলেন ব্রিটজকে।

বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টিতেও খেলা ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার নতুন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠছেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাঁর ধারাবাহিক ইনিংস প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে নতুন মাত্রা যোগ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক নয়: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

মুগদা হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

বাহরাইনে ড্রোন হামলায় শিশুসহ আহত অন্তত ৩২

রাজধানীতে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী গ্রেফতার

সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি: ডিএমপি’র ব্যাখ্যা, ৮ আগস্ট পর্যন্ত বহাল

বিশ্বকাপের নিরাপত্তা ও মুস্তাফিজ প্রসঙ্গে আসিফ নজরুল-আইসিসি বিতর্ক

হেলিকপ্টারের ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা