মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, যা আগের অর্থবছরের মতোই ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত “জুলাই যোদ্ধা” করদাতাদের ক্ষেত্রে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। সীমিত আয়ের জনগণের জন্য করের বোঝা কমানো, সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

একই সঙ্গে, ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরের জন্য নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৪ লাখ ২৫ হাজার টাকা, প্রতিবন্ধী করদাতার জন্য ৫ লাখ টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা এবং তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ার অঙ্গীকার নজরুল ইসলাম খানের

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে : ইশরাক হোসেন

নির্বাচন সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

শ্রম ইস্যুতে ইউনূসের সঙ্গে জাপানি সংসদীয় দলের আলোচনা

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

বিমান খাতের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন পর্যটন মন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আভাসে বিশ্ববাজারে তেলের দামের পতন

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন