শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণভোটে আইন নয়, সংসদ দরকার: সালাহউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ

Spread the love

গণভোটের মাধ্যমে আইন বা সংবিধান সংশোধন সম্ভব নয়—এজন্য জাতীয় সংসদ গঠন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তির সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়েছে।

শুক্রবার রাজধানীর শাহবাগে নারী নির্যাতনবিরোধী মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা করছে, যারা নারীদের ওপর নির্যাতনের পরিবেশ তৈরি করছে।

সালাহউদ্দিন বলেন, দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ এখনো গড়ে ওঠেনি। আইন কঠোর করা হলেও সেগুলো বাস্তবায়নে ঘাটতি রয়েছে। আইনের অপব্যবহারের কারণে অনেক সময় অপরাধীরাও পার পেয়ে যায়, আবার কোথাও কোথাও কঠোর আইনের ভুল প্রয়োগও দেখা যায়।

নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নিয়ে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান এবং পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সালাহউদ্দিন আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। ধর্ম-সংস্কৃতির বিভাজন নয়, নাগরিক পরিচয়ই হবে প্রধান। তিনি জানান, জুলাই জাতীয় সনদ অনুযায়ী বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তেই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - অপরাধ