সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম বন্ধ করবে বিটিআরসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ

Spread the love

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের পর কোনো এনআইডিতে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের মাধ্যমে বাতিল করতে পারবেন। সময়সীমা শেষে দৈবচয়ন প্রক্রিয়ায় অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

গ্রাহকরা সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে মোট কয়টি সিম নিবন্ধিত আছে—এর জন্য যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে।

বিটিআরসি জানায়, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন বলেছে, সঠিক মালিকানা নিশ্চিত করতে গ্রাহকদের সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, কিন্তু প্রকৃত গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারীর নামে ৫টির কম, ১৬ শতাংশের নামে ৬–১০টি, আর মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে ১১টির বেশি সিম রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত