রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। ঢাকার রেলওয়ে থানার পুলিশ দুই জনকে হাতেনাতে আটক করেছে।
ওসি জয়নাল আবেদীন জানান, পরিত্যক্ত বগির দুটি সিট আগুনে পুড়ে গেছে। আটককৃতদের নাম মোরশেদ (৪০) ও জাকির (২৫)। আগুন লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে জেলা পুলিশ জানায়, স্থানীয়রা ও আরএনবির সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি এখনও অব্যাহত আছে।



















