বগুড়ার সারিয়াকান্দিতে উস্কানিমূলক ব্যানারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সম্পদ মিয়া (২১), সোহাগ মিয়া (১৮) ও হৃদয় হাসান (১৮)। সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে “১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক” লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন, আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



















