রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তিন দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নির্দলীয়ভাবে পুনর্গঠনের দাবি জানানো হয়।

সভায় বলা হয়, সরকারে থাকা যেকোনো রাজনৈতিক দলের পরামর্শক ও পৃষ্ঠপোষকদের পদত্যাগ করতে হবে, যাতে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

সিপিবি ঘোষণা দিয়েছে, বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এই লক্ষ্যে ‘জনতার সনদ’ প্রণয়ন ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাজ্জাদ জহির চন্দন, আর সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ