শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগে এই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, মাহফুজ আলম সম্ভবত ৪ বা ৫ ডিসেম্বর পদত্যাগ করবেন, আর আসিফ মাহমুদ তার দুই দিন আগে বা পরে পদত্যাগ করতে পারেন।

মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নেবেন। তিনি শাপলাকলি প্রতীকে লক্ষ্মীপুর-১ আসনে লড়াই করতে পারেন। অন্যদিকে, আসিফ মাহমুদ স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা ভাবছেন, তবে বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট দেবেন। তিনি জানিয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজের ভোটও ঢাকায় স্থানান্তর করেছেন। বিএনপি এবং গণঅধিকারসহ একাধিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। বিএনপি এখনও ঢাকা-১০ আসনের প্রার্থী ঘোষণা করেনি।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দলের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আসিফের যোগদানের বিষয়ে আলোচনা চলছে এবং তিনি যদি আসেন, দল তাকে মূল্যায়ন করবে

সর্বশেষ - অপরাধ