সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থাইল্যান্ডের ‘ভূতের শব্দে’ সীমান্তে উত্তেজনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ণ

Spread the love

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন অভিযোগ করেছেন, থাইল্যান্ড সীমান্তে লাউডস্পিকারে “ভূতের মতো আওয়াজ” বাজিয়ে একধরনের মানসিক যুদ্ধ চালাচ্ছে। এ ঘটনায় কম্বোডিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে হুন সেন জানান, থাইল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পাঠানো অভিযোগপত্র জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পৌঁছেছে।

চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রাতভর “ভূতের আর্তনাদ” বা “বিমান ইঞ্জিনের গর্জনের মতো কর্কশ শব্দ” বাজানো হচ্ছে। এতে স্থানীয়দের ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা ও শারীরিক সমস্যা তৈরি হচ্ছে।

কম্বোডিয়া দাবি করেছে, থাইল্যান্ডের এই কর্মকাণ্ড দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে থাই সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

হুন সেন জানিয়েছেন, বিষয়টি মালয়েশিয়ার সঙ্গেও তোলা হয়েছে—যে দেশটি গত জুলাইয়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

উল্লেখ্য, সেই সংঘাতে অন্তত ৩৮ জন নিহত ও তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করান।

এদিকে, থাইল্যান্ড অভিযোগ করেছে যে কম্বোডিয়া আবারও সীমান্তে স্থলমাইন পুঁতছে, যার বিস্ফোরণে জুলাইয়ের পর থেকে ছয় থাই সেনা আহত হয়েছেন। কম্বোডিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এগুলো পুরনো গৃহযুদ্ধের সময়কার মাইন।

সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

পুতিন-ট্রাম্প ফোনালাপ, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা

বরিশাল শেবাচিমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের

একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে: তারেক রহমান

মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘ মহাসচিবের শান্তি ও আলোচনার আহ্বান

গণভোটের ফলাফলে সংশোধনী, গেজেট প্রকাশ

বাংলাদেশে চিকিৎসার অভাবে কেউ বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

রুমিন ফারহানাসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার