শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ

Spread the love

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে আরও একটি দল এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল জায়গা করে নেবে, যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার এ’।

আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের চতুর্দশ আসরের কার্যক্রম। নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে এই পর্বের লড়াই হবে। সেখান থেকে একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা।

১৯ অক্টোবর ডারবানেই সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর ছুয়ানে ‘কোয়ালিফায়ার বি’-এর মুখোমুখি হবে লিটনদের দল।

বিশ্বকাপের মূল গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ৭ অক্টোবর। কেপ টাউনে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। পরদিন বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে।

১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল—মোট সাত দল নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে সাত দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর কেপ টাউনে। পরদিন ১৮ নভেম্বর ছুয়ানে মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০

মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল: পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”

জাতিসংঘের দুঃখ প্রকাশ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ

জনগণকে দেওয়া ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়ন শুরু

বজরঙ্গি মুন্নি হর্ষালি ফিরছেন ৬৫ বছরের সুপারস্টারের সঙ্গে

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

নির্বাচনে নাশকতা রুখতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের