শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাহুবলে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুদীন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সুদীন গ্রামের মকবুল হোসেন ও পাশের মুরাগাও গ্রামের ফরিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়।

প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “জমি নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত