বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের বৈঠকে খালেদা জিয়াসহ নেতাদের সুস্থতার জন্য দোয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক বুধবার (২৬ নভেম্বর) বিকালে মগবাজারে দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। সভায় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। তাদের সুস্থতার জন্য নেতাকর্মী ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তীব্র উত্তেজনা

আগের পোশাকেই ফিরছে পুলিশ, প্যান্ট হচ্ছে খাকি

আইএমএফের নতুন তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচির প্রস্তাব

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা: এককভাবে লড়ার প্রস্তুতি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নাগেশ্বরীতে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ তিনজন নিহত