বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার পাঠানো চিঠিতে সাড়া দেয়নি ভারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় বাংলাদেশ। তবে সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, দিল্লিকে পাঠানো চিঠির জবাব কবে আসবে তা নিশ্চিত নয়। পাশাপাশি এত দ্রুত উত্তর পাওয়ার বিষয়ে ঢাকার কোনও প্রত্যাশাও নেই বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা কোনো চাপ নেই। ভারত যদি পর্যবেক্ষক পাঠাতে চায়—সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, রায়ের আগেও শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি পাঠিয়েছিল ঢাকা, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। রায়ের পর আবারও চিঠি পাঠানো হলেও এবারও একই পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবি

নেতানিয়াহু ‘চিরকাল’ ক্ষমতায় থাকতে ইরানের সঙ্গে যুদ্ধ চান: বিল ক্লিনটন

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

বিএনপির মন্ত্রিসভা সম্প্রসারণ ও সমমনা শরিকদের মূল্যায়নের উদ্যোগ

সবজির বাজার স্থিতিশীল থাকলেও মুরগির দামে অস্থিরতা

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা