অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হনুকা উৎসব চলাকালে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে বহু মানুষ আহত হন। ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, প্রথমে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রাতের মধ্যে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়। আহতদের মধ্যে অন্তত তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রথম দিনের হনুকা উদযাপন উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন। সেই সময় হামলাকারীরা গুলি চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা গুলি চালালে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরদারিতে ছিলেন, তবে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তখন পা
সূত্র: বিবিসি


















