শনিবার , ৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীন–বাংলাদেশ বন্ধুত্ব আরও জোরদারের অঙ্গীকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতারা অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পারস্পরিক অভিনন্দন জানিয়ে বলেন, গত পাঁচ দশকে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই দেশের জনগণের অভিন্ন উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত

অন্যদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, গত অর্ধশতকে চীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ হবে।

একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অভিনন্দন বার্তা বিনিময় করেন।

ড. ইউনূস বলেন, গত ৫০ বছরে চীন–বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছেছে। আর লি কিয়াং জানান, এই সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে দুই দেশ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে কাজ করবে

দুই দেশের নেতারা একসঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

বিদেশগামীদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণা, সতর্কবার্তা জারি

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামের বাদে দেশজুড়ে যথারীতি চলবে এইচএসসি পরীক্ষা

১৫ বছর ধরে গণতন্ত্রহীন নির্বাচন, অভিযোগ আসিফ নজরুলের

দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ