বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যাচেষ্টা মামলা: নরসিংদী থেকে অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এ সময় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। তবে আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন বলে জানিয়েছে র‍্যাব। তিনি শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক অভিযানে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোছা হাসি বেগমকেও আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, তরুয়ার বিল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রও রয়েছে। এ ছাড়া শেরেবাংলানগরে শুটার ফয়সালের বোন জিয়াসমিনের বাসার পাশ থেকে ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, হামলার আগে শেরেবাংলানগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে অবস্থিত বোনের বাসা থেকে সহযোগী আলমগীরকে নিয়ে মোটরসাইকেলে বের হন ফয়সাল। হামলার পরেও ফয়সাল ও তার সহযোগী ওই এলাকায় ফিরে যান এবং সিএনজিযোগে সেখান থেকে চলে যান।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বর্তমানে পাঁচজন রিমান্ডে রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন, মোট ব্যয় ৭ হাজার কোটি টাকা

১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

আওয়ামী আমলে গড়া সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি সরকার : জামায়াত আমির

শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার প্রার্থনা হাসনাতের

সব অভিযোগ মিথ্যা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি

জনগণের রায় যেন কেউ পাল্টাতে না পারে—সতর্কবার্তা তারেক রহমানের

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই ডাচ রেফারির রহস্যজনক মৃত্যু

গাজায় জাতিসংঘের অর্ধেক ত্রাণ মিশন বাধাগ্রস্ত