বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজাগামী নৌবহর ঠেকাতে সফল দাবি ইসরায়েলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

Spread the love

ফিলিস্তিনপন্থী কর্মী ও মানবিক সহায়তাবাহী গাজামুখী কোনো নৌযানই অবরোধ অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামাস-সুমুদ ফ্লোটিলার কোনো নৌযান সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা নৌ-অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। সর্বশেষ একটি নৌযান এখনও দূরে অবস্থান করছে, সেটিও অগ্রসর হলে আটক করা হবে বলে জানায় তারা।

এর আগে বুধবার ইসরায়েলি সেনারা ৪০টিরও বেশি বেসামরিক নৌযান আটক করে। এতে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ কর্মী অংশ নিয়েছিলেন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই উদ্যোগে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ৪৪ দেশের সংসদ সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা যুক্ত ছিলেন। ফ্লোটিলা আগস্টের শেষে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত