বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর দ্বারা সম্পন্ন করা হবে। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে মিটিং শেষে তিনি এ কথা জানান।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আজকে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছে। গত রবিবার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। ক্যাম্পাসের কাজের অগ্রগতির ব্যাপারে মিটিংয়ে একটা কমিটিও করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে।

আন্দোলনরত শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘যতদিন পর্যন্ত সেনাবাহিনী লিখিতভাবে কাজ বুঝে না নিবে ততদিন পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।’

উল্লেখ, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার আল্টিমেটাম অনুযায়ী সংশোধিত হয়ে নতুন চিঠি না আসায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়াল ভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রিতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

ইসিতে মনোনয়ন আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

তিস্তা বাঁচাতে উত্তরাঞ্চলে মশাল মিছিল

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানালো এনসিপি

ভোট যত কাছে, ভয় তত কমবে: সিইসি

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি বাংলাদেশ

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা