মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভা শেষে প্রেস উইং এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে এবং জাতির কাছে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানায়, খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত সম্পর্কে তার পরিবার ও বিএনপি নেতৃত্বকে অবহিত করা হয়েছে।

এদিকে দুপুরে দেওয়া ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দেওয়া এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন ডা. শফিকুর রহমান

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ট্রাম্পের শুল্কবৃদ্ধিতে ভারতের অর্থনীতিতে চাপ

চীনের কুনমিং: বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য

সংঘাত নয়, শান্তিই একমাত্র পথ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

কানে ঐশ্বরিয়ার পোশাক নিয়ে অমিতাভের রহস্যময় পোস্ট