শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আরেক পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েক দিনে দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী সপ্তাহে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সর্বশেষ - অপরাধ