বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ভণ্ডুল হলে অরাজকতার আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

Spread the love

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ব্যাহত হলে দেশে সংঘাত, হানাহানি ও অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে, যা গণতান্ত্রিক অভিযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টা নিজেই যখন নির্বাচন ভণ্ডুল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন, তখন স্পষ্ট হয় পরিস্থিতি ভালো নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, কারা এ প্রক্রিয়া বানচাল করতে চায় তা দেশবাসীকে জানাতে হবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সরকারের দৃঢ় পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনই নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে পারে।

তিনি সতর্ক করে বলেন, নানা দলীয় এজেন্ডার নামে যারা অচলাবস্থা তৈরি করতে চায়, তারা আসলে গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করছে, যা পুরনো স্বৈরাচারী সময়কে ফিরিয়ে আনতে পারে।

আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জামানত বৃদ্ধি ও নির্বাচনী ব্যয় বাড়ানোর প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। তার মতে, এসব প্রস্তাব নির্বাচনে টাকার প্রভাব আরও বাড়াবে।

ঢাকা মহানগরের দুরবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “মহানগর অভিভাবকহীন হয়ে পড়েছে। নাগরিক সেবা নেই বললেই চলে, শহর দিনে দিনে বিষাক্ত ও অবাসযোগ্য হয়ে যাচ্ছে।” তিনি অবিলম্বে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।

ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন আকবর খান, মীর রেজাউল আলম, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী ও জামাল সিকদার।

সমাবেশ শেষে ঢাকা মহানগরীর নাগরিক সেবা নিশ্চিত ও নগরকে বাসযোগ্য করার দাবিতে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জকসু নির্বাচন পেছানোর দাবিতে স্মারকলিপি

ভোটে নিয়োজিতরা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না

১৮ বছর হলেই ভোটার হওয়া যাবে: নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন

ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকানোর শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

কসোভোকে বাংলাদেশে বিনিয়োগ ও কর্মী নিয়োগের আহ্বান ড. ইউনূসের

ঈদের নামাজ কোথায় পড়বেন প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিএনপির অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী ও প্রতীক বরাদ্দের উৎসব

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ