সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

Spread the love

দুই দেশের সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দিচ্ছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাউথ ব্লক বলছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি ও ডিভাইস স্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

গত সপ্তাহে সীমান্তের কিছু জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে।

এ ঘটনা কেন্দ্র করে রবিবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। পরদিন ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল এবং চুক্তি মানা হচ্ছে বলে মো. নূরুল ইসলামকে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সীমান্ত অপরাধ দমনে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা নেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি আরব

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

সুষ্ঠু নির্বাচন হচ্ছে, পাতানোর অভিযোগ ভিত্তিহীন: সিইসি

১৬ ডিসেম্বর আমাদের অহংকার, আমাদের পরিচয় : শুভ বিজয় দিবস।

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

দীপু মনি-সালমান-পলক-মামুন ফের ৫ দিনের রিমান্ডে

তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

শেরপুরের ঘটনায় পুলিশসহ গোটা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : জামায়াত