বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসীর হত্যায় দুই শুটার গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

Spread the love

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন রুবেল ও ইব্রাহিম, যারা পেশাদার শুটার হিসেবে পরিচিত।

একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের ধরে ফেলে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা জানান, পুরোনো মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়। দুই বছর আগে তেজগাঁও এলাকায় তার উপর হত্যাচেষ্টা করা হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান সামী বলেন, “নিহত মামুন ছিলেন ইমন-মামুন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী। তার নাম পুলিশের খাতায় রয়েছে।”

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর ১২টার পর গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

সংসদে দুই বেলা অধিবেশনের সিদ্ধান্ত: ১৩৩টি অধ্যাদেশ পাসে বিশেষ কর্মযজ্ঞ

আজ থেকে নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশ সদস্যদের

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল, ব্যাট হাতে হাঁকালেন ছক্কা

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

১০ ফেব্রুয়ারি সকাল থেকে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচার: ইসি সচিবের নির্দেশনা

মনোনয়ন আপিল শুনানির পঞ্চম দিন, ২৮১–৩৫০ নম্বর আপিল আজ

আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

নির্বাচনে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা

স্মার্ট কৃষি ও ‘কৃষক কার্ড’: কৃষিখাতে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা