সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোট যত কাছে, ভয় তত কমবে: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় ও সংশয় ততই কেটে যাবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কয়েদিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দলসহ সবাই নির্বাচন চায় এবং দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগোবে, ততই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আইনশৃঙ্খলা আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বে একটি মডেল হিসেবে বিবেচিত হবে। প্রথমবার চালু হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্বাচন কমিশন এতে সন্তুষ্ট। আগামী দিনে এই ব্যবস্থার পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেগুলো মোকাবিলা করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন হবে একটি উৎসবমুখর পরিবেশে এবং এ কার্যক্রমও সেই ভোট উৎসবেরই অংশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জানাজায় যাওয়ার পথে পাকিস্তানে ট্রাক উল্টে নিহত ১৪

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা আগামীকাল

সৌদিতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত, দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

জামায়াত আমিরের বিরুদ্ধে বেইমানির অভিযোগ রাশেদ খানের

অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির

নেতৃত্বে সৌদি–ইরান মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’: মার্কিন রণতরি ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

দেশজুড়ে হামের প্রকোষ্ঠে আরও ১৭ শিশুর প্রাণহানি