বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুস্থ প্রজন্ম গড়তে অসংক্রামক রোগ প্রতিরোধে জোর দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জের মধ্যেই সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস জানান, দেশে মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত। এর ফলে শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, অনেক পরিবার অর্থনৈতিক সংকটেও পড়ছে। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগে আক্রান্ত হলে বিদেশে চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় হয়।

তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট নয়, খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার হলে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন দাবির বিরুদ্ধে ফ্রান্সের কঠোর বার্তা

একটি দল সকাল-বিকাল মিথ্যা কথা বলে: তারেক রহমান

খালেদার জানাজায় বিপুল উপস্থিতি বিএনপির নির্বাচনে জোয়ার এনেছে

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি, সতর্কতার তাগিদ

যুদ্ধবিরতির মাঝেও হামলা: লেবানন-এ নিহত ২,৫২১, বাড়ছে উদ্বেগ

১৭ আসামির বিরুদ্ধে পূর্বাচল প্লট মামলায় সাক্ষ্য পর্ব সম্পন্ন

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

পুলিশের নতুন রূপরেখা: ১৮০ দিনের কর্মসূচি ও ৯টি নতুন ইউনিট গঠন

আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার