মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, যুদ্ধ বন্ধ করতে হলে বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ছাড়া বিকল্প নেই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “এটি সহজ নয়, হয়তো ন্যায্যও নয়। কিন্তু শান্তিচুক্তিতে পৌঁছাতে হলে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই ছাড় দিতে হবে।”

তিনি আরও জানান, কোন ভূখণ্ড কার অধীনে থাকবে, সে সিদ্ধান্ত নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র কেবল আলোচনায় সেতুবন্ধনের ভূমিকা পালন করবে। “সিদ্ধান্ত তাদের, দায়িত্বও তাদের। আমরা শুধু একটি কার্যকর চুক্তি বাস্তবায়নে সহায়তা করব,” বলেন রুবিও।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ বৈঠকের পর তিনি জানান, পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে।

ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে তিনি পুতিনের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিন যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া সমঝোতা

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

কয়লা সংকটে অচল ২৪৪ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণই প্রতিহত করবে’: ডা. শফিকুর রহমান

তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে : তারেক রহমান

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি

‘জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ’ — শফিকুল আলম