শুক্রবার , ৩০ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে, বিদেশে নয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই; এর সমাধান দেশের ভেতরেই করতে হবে। আজ শুক্রবার (৩০ মে) চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে।”

তিনি আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, বিচার—সব কিছুর মূল ভিত্তি জনগণ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই, জনগণই একমাত্র অস্ত্র।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনা অনুযায়ী একটি সঠিক বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল হতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। যারা এই দ্বিধায় থাকবেন, তারা পিছিয়ে পড়বেন। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সময় বড় চিত্র দেখার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেকের পাশে সার্বক্ষণিক জুবাইদা কিসের ইঙ্গিত দিচ্ছেন

জ্বালানি তেলের সংকট নেই, সাশ্রয়ী হওয়ার আহ্বান শামা ওবায়েদের

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত নারী দল

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

দীর্ঘ বৈঠকেও অগ্রগতি নেই, খালি হাতেই ফিরছেন ভ্যান্স