শনিবার , ২৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শকের বিলাসবহুল বাড়ি নিয়ে তোলপাড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:১৬ পূর্বাহ্ণ

Spread the love

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শক কাজী হাসানুজ্জামানের বিলাসবহুল বাড়ি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অস্বাভাবিক সম্পদ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। হাসানুজ্জামান বর্তমানে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) পদে কর্মরত আছেন।

জানা গেছে, হাসানুজ্জামান কয়েক দফায় ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত থাকাকালীন শহরের আল-হেরা মোড় এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাড়ে সাত শতক জমি কিনে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণ করেন। এই ভবনে অন্তত ১৪টি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য অন্তত সাড়ে চার কোটি টাকা

সূত্র বলছে, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে হাসানুজ্জামানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে, সেই সম্পর্কের জেরে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত এসব অর্থ দিয়ে ঝিনাইদহ ছাড়াও নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধিবহির্ভূতভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন তিনি।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মন্তব্য করেন, “আওয়ামী লীগ শাসনামলে এক শ্রেণির পুলিশ কর্মকর্তা ধরাকে সরা মনে করে আখের গুছিয়েছেন। হাসানুজ্জামান তাদেরই একজন। সংশ্লিষ্টদের উচিত তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের দিকে নজর দেওয়া।”

তবে, সকল অভিযোগ অস্বীকার করে হাসানুজ্জামান দাবি করেছেন, তিনি বৈধ আয়ে জমি কিনে বাড়িটি করেছেন এবং সেখানে কয়েকটি ফ্ল্যাট বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। সরকারি চাকরির পাশাপাশি ফ্ল্যাটের ব্যবসা করা যায় কি না—এমন প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। এ ব্যাপারে জানতে চাইলে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যাত্রীসেবা সহজ করতে মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা

তেহরানে ৪০ জন নিহত , বিশ্ব ঐতিহ্যের প্রাচীন প্রাসাদ ক্ষতিগ্রস্ত

তিন দিন পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে পড়া সব পর্যটক

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল আগামীকাল

কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ধানমন্ডি থেকে সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি  

আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বিদেশি পণ্য জব্দ