বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্থানীয় সময় সকালে চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে “শক্তিশালী পাল্টা হামলা” চালানোর নির্দেশ দেন।

ইসরায়েলি বিমানবাহিনীর টার্গেটে ছিল গাজার রাজধানীর উপকণ্ঠ সাবরা এলাকা, আল–শিফা হাসপাতালের আশপাশ ও শাতি শরণার্থীশিবির। এছাড়া মধ্য গাজার দেইর আল–বালাহ এলাকায় কামান হামলাও চালানো হয়।

দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েলি বাহিনীর ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে।”

ইসরায়েল অভিযোগ করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে।

গত ৯ অক্টোবর মিসরের শারম আল–শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দাদা-দাদির কবরে জাইমা রহমানের শ্রদ্ধা

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

মন্ত্রীর পদত্যাগ দাবিতে কাল ‘মন্ত্রণালয় অভিমুখে যাত্রা’

৫ আগস্ট সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত

সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হবে: মির্জা ফখরুল

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা: সীমান্তে বাড়ছে চরম উত্তেজনা

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

মিশরের বিপক্ষে বিতর্ক ভুলে কোয়ার্টার ফাইনালে চোখ মেসির