শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। দ্রুত নির্বাচন আদায় করে সরকারকে চাপে রাখতেই দলটি এই কৌশলগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ইতিমধ্যে তিন মাসব্যাপী কর্মসূচির একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। এতে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসনভিত্তিক পদযাত্রাসহ একগুচ্ছ প্রস্তাবিত কর্মসূচি রয়েছে।

গত বুধবার (২৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এসব প্রস্তাব উত্থাপন করেন নেতারা। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সম্প্রতি সরকারের কিছু কর্মকাণ্ডে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, সরকারের ভেতরের একটি অংশ এবং কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করার ‘ষড়যন্ত্র’ করছে। এমন প্রেক্ষাপটেই দলটি নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, যার অন্যতম হলো কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, “কোনো কোনো দল ও মহলের সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা আছে। গণতন্ত্র উত্তরণের পথে তাদের এই অনীহার মধ্যে স্পষ্ট ষড়যন্ত্র দেখা যাচ্ছে। জনগণ এসব অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নেমে গেলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের পাশে থাকবে।”

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক বৈঠকে আরও প্রস্তাব করা হয় যে, প্রতিটি আসনে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী নেতা মাঠে কাজ শুরু করেছেন। এই বিভক্তি দূর করতে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে মনোনয়নপ্রত্যাশী নেতাদের একই প্ল্যাটফর্মে থেকে দলীয় কর্মসূচি পালনের পক্ষে মতামত দেন নেতারা। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আরও কঠোর সিদ্ধান্ত গ্রহণেরও মতামত দেওয়া হয়। সভায় বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, বৈঠকে নির্বাচনের দাবিতে মাঠের কর্মসূচি জোরদার করার সুপারিশ করা হয়েছে। আরেকজন উপস্থিত নেতা বলেন, তারেক রহমান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নেতাদের মতামত শোনেন এবং নির্বাচন নিয়ে জনগণের ভাবনা ও বিএনপির করণীয় কী, সে বিষয়ে জানতে চান। বেশিরভাগ নেতা মনে করেন, জনগণের মাঝে নির্বাচন নিয়ে দোলাচল থাকলেও এখন সবাই অনুধাবন করছেন যে, অনির্বাচিত সরকার সঠিকভাবে দেশ চালাতে পারছে না, তাই তাঁদের সুস্পষ্ট কর্মসূচি থাকা উচিত।

জানা গেছে, প্রস্তাবিত কর্মসূচিগুলো নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আবারও বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে দলের কর্মসূচি আরও সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে তুলে ধরা হবে। পরবর্তীতে তা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা করে চূড়ান্ত করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ–ভারত সম্পর্কে বাড়ছে উত্তাপ

১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হওয়ার অনুমান গভর্নরের

‘পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে’

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়হীনতা ও অনভিজ্ঞতায় সংকট বাড়ছে: গয়েশ্বর রায়

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

টানা আট রাত হামলা চালাল যুক্তরাষ্ট্র, পালটা জবাব ইরানের

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত