মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

Spread the love

রংপুরে অটোরিকশা চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরচক্রটি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—রংপুর নগরের বাহার কাছনা তেলিপাড়ার নবাব আলীর ছেলে হামিদুল ইসলাম, গাইবান্ধার উত্তর হরিণসিংহা গ্রামের সুজন মিয়া, গঙ্গাচড়া গজঘণ্টা ইউনিয়নের রমাকান্ত গ্রামের নুর ইসলাম, বুড়িরহাট কোবারু এলাকার জহুরুল ইসলাম, গঙ্গাচড়া রাজবল্লভ এলাকার আতিয়ার রহমান, আব্দুল মাজেদের ছেলে মুন মিয়া এবং নগরের চড়ারহাট এলাকার ফারুক হোসেন

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, গত ১৫ অক্টোবর বদরগঞ্জ থানায় এক অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে রিকশা চুরির একটি মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেলে থানা পুলিশ ও ডিবি যৌথভাবে নগরের সিগারেট কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউনিয়া রেলগেট এলাকা থেকে সুজন মিয়াকে চুরি যাওয়া রিকশাসহ আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরের ময়নাকুটি এলাকা থেকে নুর ইসলাম ও জহুরুল ইসলাম এবং নিজ নিজ এলাকা থেকে আতিয়ার রহমান, মুন মিয়া ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, চক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অটোরিকশা চালকদের অজ্ঞান করে বা হত্যা করে রিকশা চুরি করত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের আরও কয়েকজন সদস্যকে ধরতে অভিযান চলছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী রবিবার থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

‘জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়’ – জাতীয় নাগরিক পার্টি

আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

চট্টগ্রামে ১৪ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ

সীমান্ত স্কয়ারে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে স্বচ্ছতা দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের