বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিম্নচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে এক নম্বর সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ

Spread the love

নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ২ হাজার ৬০, ২ হাজার, ১৯৭৫ ও ১৯৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

নিম্নচাপের কেন্দ্রের নিকট বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সাগর উত্তাল অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ