রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

Spread the love

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ফের বিক্ষোভ ও অবরোধ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।

ন্যূনতম মজুরির দাবিতে সকালে কালিয়াকৈরের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। তাঁদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর থাকা একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেন।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক বছরে রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

ভাঙ্গায় উপজেলা পরিষদে হামলা, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

আজ  মহাঅষ্টমী ও কুমারী পূজা

ডিজিটাল যুগে আইনজীবীদের প্রস্তুতির তাগিদ প্রধান বিচারপতির

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা