বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বৃহস্পতিবার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

প্রতিবেদক
Sawkat Shihan
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

বিকল্প বিস্তারিত সংবাদ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার রেকর্ডসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিক বিষয়ের ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। যশোর বোর্ডে মোট আবেদন ৭৪ হাজার ৭১৭টি এবং বরিশাল বোর্ডে ৫০ হাজার ১৫৩টি।

সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের ৫০ হাজার ৭১০টি এবং ব্যবহারিক বিষয়ের ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৯ হাজার ২৮৬টি।

কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে।

একাদশে ভর্তি কার্যক্রমও চলছে

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে

সর্বশেষ - অপরাধ