রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

Spread the love

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত স্থানগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো:

  • প্রধান বিচারপতির সরকারি বাসভবন
  • বিচারপতি ভবন
  • জাজেস কমপ্লেক্স
  • বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট
  • মাজার গেট
  • জামে মসজিদ গেট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট
  • বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিটিউট ভবনের সম্মুখ

ডিএমপি আরও জানিয়েছে, এর আগেও প্রধান উপদেষ্টার বাসবভন, প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা এখনো বলবৎ রয়েছে।

এছাড়াও, বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করেছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডিক্যাম ক্রয় প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

অসন্তোষজনক জবাবে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

 তীব্র যানজট ,৬ ঘণ্টা ধরে শাহবাগে চলছে অবরোধ

সংসদে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরলেন অর্থমন্ত্রী

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে সরকারি গাড়ি

দেশে ফিরলেন মির্জা ফখরুল, নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

রুশ তেলে শুল্কের গ্যাঁড়াকলে ভারত, চীনের দিকেও নজর ট্রাম্পের