শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং সারাদেশ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সরকার সেই ব্যবস্থাও করবে।

এ সময় হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশপ্রেমিক ও বিপ্লবী চেতনায় বড় হয়েছে। তাঁর ১০ মাসের একটি সন্তান রয়েছে এবং পরিবারের জন্য তিনি মেরুদণ্ডস্বরূপ। তিনি দাবি জানান, জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেন। তিনি অভিযোগ করেন, হামলাকারী অতীতে একটি মামলায় গ্রেফতার হয়েও কীভাবে জামিন পেয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।

ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

সর্বশেষ - অপরাধ