বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নতুন করে আরও ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে সাড়ে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত ত্রাণপ্রত্যাশী ছিলেন। এই বর্বরতায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে

বৃহস্পতিবার (১২ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও বিমান হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার পেরিয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ৩৬৩ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। বিতরণকেন্দ্রগুলো গাজায় ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত এবং সেখানেই বারবার হামলার ঘটনা ঘটছে।

গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ তুলেছে যে, ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া, অভুক্ত মানুষদের ওপর গুলি চালিয়ে ও খাদ্য অবরোধ দিয়ে অনাহারে মারার কৌশল নিচ্ছে তারা।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘও। ইসরায়েলি সংস্থা জিএইচএফের মাধ্যমে ত্রাণ বিতরণে অংশ নেবে না তারা, কারণ এতে ইসরায়েলি সামরিক সহায়তাপ্রাপ্ত বেসরকারি ঠিকাদার নিয়োগ করা হয়েছে, যা মানবিক নীতিমালার লঙ্ঘন।

এদিকে, জিএইচএফ প্রতিদিন একজনকে ১৭৫০ ক্যালরি খাদ্য সরবরাহের লক্ষ্য ঠিক করেছে, যা আন্তর্জাতিক জরুরি মানদণ্ডের চেয়েও অনেক কম।

এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস নিউটন বলেন, “ইসরায়েল এমন একটি সহায়তা ব্যবস্থা গড়ে তুলেছে, যা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খল, সহিংস এবং জনগণকে আরও দক্ষিণ অঞ্চলের দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে অনাহারে রাখার কৌশল হিসেবে কাজ করছে।” নিউটনের ভাষায়, এই পরিমাণ খাদ্য ১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্রে পরিচালিত এক অনাহার পরীক্ষায় ব্যবহৃত ক্যালরির কাছাকাছি। বরং ২০০৮ সালে ইসরায়েল নিজেই গাজার জন্য যে ন্যূনতম পুষ্টির সীমা নির্ধারণ করেছিল, তার চেয়েও কম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আরও একটি জাহাজ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

পাকিস্তানের রিজার্ভ বাড়াতে চীনের ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন

পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা

শহীদ সাজিদের গ্রাফিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, তাকিয়ে রইলেন বাবা

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

ইরানের পারমাণবিক কেন্দ্রে আইএইএকে প্রবেশে নিষেধাজ্ঞা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না’: মহিলা জামায়াত

মোসাব্বির হত্যা: প্রধান শুটার জিনাতসহ তিনজন আটক