শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রামের জামাল খান এলাকায় শুক্রবার রাত গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। দলটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি নগরীর সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে জামাল খান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের টিবিএসকে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অন্তর নামে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মহসিন কলেজ গেট থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে ৩ থেকে ৪ টি মোটর সাইকেল ও ১০ থেকে ১২ জন কর্মী ছিল বলে দাবি করেন তিনি। তিনি বলেন, জামাল খান মোড় পর্যন্ত এসেই ৪ থেকে ৫ মিনিটের মধ্যে তারা পালিয়ে যায় ফজলুল কাদের বলেন, “খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এদিকে, চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তবে গভীর রাতে মিছিল করা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। 
 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ কমেছে

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে আমদানি উন্মুক্তকরণ

ক্লোসাকে টপকে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি

সহিংসতা পরিকল্পিত, পেছনে রাজনৈতিক চক্রান্ত: নাহিদ ইসলাম

‘প্রত্যেক এজেন্টকে হতে হবে একেকজন তারেক রহমান’: আবদুস সালাম

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের ডাক: মির্জা ফখরুলের নতুন চ্যালেঞ্জের ঘোষণা

সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আলোচনায় বসতে রাজি জামায়াত

সংক্রমণ রোধে দ্রুত কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর