সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় এলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

Spread the love

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন। বিমানবন্দরে মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। চলতি সপ্তাহেই তিনি পরিচয়পত্র পেশ করে ঢাকায় মিশন শুরু করবেন। আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।

ক্রিস্টেনসেন বলেন, “যে দেশটির সঙ্গে আমি ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য এগিয়ে নিতে আমি প্রতিদিন নিরলসভাবে কাজ করার জন্য উৎসাহী।”

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ - অপরাধ