বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো মামলায় বিচার শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

আশুলিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে পুড়িয়ে ও সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন।

মামলায় গ্রেফতারকৃত আটজন আসামিকে আদালতে হাজির করা হলেও সাবেক এমপি সাইফুল ইসলামসহ বাকি আটজন এখনো পলাতক। তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।

প্রসিকিউশন জানায়, মামলার অভিযোগপত্রে ৬২ জন সাক্ষীর জবানবন্দি, দালিলিক প্রমাণপত্র ও ডিজিটাল প্রমাণ যুক্ত করা হয়েছে। প্রসিকিউটরদের বক্তব্য ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের লাশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় জীবিত এক যুবককেও পেট্রল ঢেলে পুড়িয়ে মারা হয়। এ ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচন সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

বছরের প্রথমেই ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশে

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ

গাজায় ইসরায়েলের ‘রক্তাক্ত গণহত্যা’: ৪৮ ঘণ্টায় নিহত ৩০০

https://amarbanglanews24.com/

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘের ব্রিফিং

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন ঢাকার মডেল জেসিয়া

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য